মাদারীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় ইঞ্জিনচালিত টমটম উল্টে এক মাছ ব্যবসায়ীা মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাতে মাদারীপুর-শ্রীনদী সড়কের বাবনাতলায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের বাবা সাধু সহদেব মালো জানিয়েছেন।
নিহত মনোজ মালো (২৫) উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা।
সহদেব মালো সাংবাদিকদের জানান, উপজেলার কালিরবাজার থেকে টমটমে করে প্রতিদিনের মতোই ভোরে ভূরঘাটা এলাকায় মাছ কিনতে যান মনোজ। পথে একটি উঁচু ঢিবির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি রাস্তার পাশে উল্টে যায়।
গুরুতর আহত অবস্থায় মনোজকে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৪ ঘ.
bdnews24