২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শান্তিচুক্তির ২ সমর্থক অপহৃত

রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির সমর্থক দুই ব্যক্তি অপহৃত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

রাঙামাটি, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির সমর্থক দুই ব্যক্তি অপহৃত হয়েছেন। বরকল উপজেলার শুভলং ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ও নাড়াইছড়ি এলাকা থেকে রোববার রাত সাড়ে ১২টায় অপহৃতরা হলেন- আশীষ কুমার চাকমা (৩৬) ও শোভা রতন চাকমা (২৫)। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দীন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার বলেছেন, এলাকার লোকজন তাকে জানানোর পর অপহৃতদের উদ্ধারে আইন-শৃঙ্খলাবাহিনী মাঠে নেমেছে। অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তবে ইউপিডিএফ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি করে জনসংহতি সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০১২ ঘ.