নয়া দিল্লি, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সম্পর্কে অমীমাংসিত বিষয়গুলো মনমোহন সিংয়ের সফরে 'ঠিক' হবে বলে আশা করছে বাংলাদেশ। আর তাই ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগেই নয়াদিল্লি রওনা হচ্ছেন প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী উপদেষ্টা।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহমেদ করিম বলেছেন, "প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরের মতোই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর ঐতিহাসিক হবে।
"বাংলাদেশ-ভারত সম্পর্কে যা কিছু অমীমাংসিত, তা ওই সফরে ঠিক হবে বলে আমরা আশা করি।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৬তম বার্ষিকীতে সোমবার ভারতে বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারিক।
দিল্লি ও ঢাকা যখন সম্পর্কোন্নয়ের চেষ্টা করছে তখনই এ কথা বললেন হাই কমিশনার। স
bdnews24