ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সীমা ২৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আর আবেদনের 'হার্ডকপি' এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে ৭ সেপ্টেম্বরের মধ্যে।
আগের ঘোষণা অনুযায়ী, অনলাইনে ভর্তি ফরম পূরণ প্রক্রিয়া ১৬ অগাস্টের মধ্যে শেষ করার কথা ছিল।
এ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd-তে পাওয়া যাবে বলে তথ্যবিবরণীতে জানানো হয়।
গত ১৪ জুলাই সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১১-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২১৩১ ঘ.
bdnews24