ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাদের শুভবুদ্ধির উদয় হবে- এ আশা রেখে হাইকোর্টে হট্টগোলকারী বিএনপি সমর্থক আইনজীবীদের ক্ষমা করেছে আদালত।
হট্টগোলের জন্য ক্ষমা চাওয়ার পর ১১ আইনজীবীকে ক্ষমা করে রোববার এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে বিচারপতি এইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ। হাইকোর্টের ক্ষমা পেলেও পুলিশের করা মামলায় এরা সবাই এখন কারাগারে।
গত ২ অগাস্ট আমিনীর শুনানিতে আইনজীবীদের হট্টগোলের ঘটনার পর এ বেঞ্চই রুল জারি করেছিলো। তাতে তাদের আইন পেশার সনদ কেন বাতিল করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
একইসঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ১৩ আইনজীবীকে পেশাগত কাজ থেকে বিরত থাকতেও বলা হয়। তবে রুল নিষ্পত্তি হওয়ার পর তাদের পেশাগত কাজ চালিয়ে যাওয়ার বাধা কাটলো।
রোববার আইনজীবীদের পক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন। বিচারিক আদালত ওই আইনজীবীদের কারাগারে পাঠালেও আদালতের নির্দেশে তাদের হাইকোর্টের শুনানিতে হাজির করা হয়।
আদেশে আদালত বলে, "এ মাসের দুই তারিখে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এটা হয়তো সংশ্লিষ্ট আইনজীবীরা কম বয়স্ক বা তাদের অভিজ্ঞতার অভাবের কারণে হতে পারে। তারা আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে। আমরা আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।"
এর মধ্য দিয়ে বার ও বেঞ্চের সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা করছে আদালত।
আদেশে বলা হয়, বিচার ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে- বার ও বেঞ্চ। আইনজীবীরা এর অবিচ্ছেদ্য অংশ। আইনজীবীরা এগিয়ে না এলে বিচারকদের পক্ষে আইন ও সংবিধানের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
"অন্যদিকে বারের সদস্যদের দায়িত্ব হচ্ছে, বিচারাঙ্গনের মর্যাদা ও সম্মানকে উচ্চাসনে নিয়ে যাওয়া। কারণ এর সঙ্গে তাদের সম্মানও জড়িত। বিচার বিভাগের সম্মান না থাকলে আইনজীবীদেরও সম্মান থাকে না।"
"তাদের মনে রাখতে হবে, এ আদালত সংবিধানের অভিভাবক। আমরা এখন খুশি যে, ওই সব অ্যাডভোকেটরা তা বুঝতে পেরেছেন", বলেছে আদালত।
এর আগে সকালে আইনজীবীরা ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাইকোর্টের আহ্বানে দেওয়া বক্তব্যে বিএনপি নেতা ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার রুলের বিবাদি আইনজীবীদের জামিন আবেদন করেন। তবে আদালত তা প্রত্যাখ্যান করেন।
পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল আদালতকে বলেন, "আপনি এমন একটি নির্দেশনা দেন, যাতে আমরা আজই (রোববার) বিচারিক আদালতে গিয়ে আজই জামিন আবেদনের শুনানি করতে পারি।"
তবে এতে নি
bdnews24