২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-কিশোরগঞ্জ ট্রেন চলাচল ৭ ঘণ্টা বন্ধ

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রেল যোগাযোগ শনিবার ৭ ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রেল যোগাযোগ শনিবার ৭ ঘণ্টা বন্ধ থাকে। কিশোরগঞ্জের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, শনিবার সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির শেষের দুটি বগি লাইনচ্যুত হয়। বগি দুটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল আবার শুরু হয়। এই সময়ের মধ্যে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্ধুর এক্সপ্রেসের ফিরতি ট্রেন নরসিংদীর দৌলতপুরে এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে ঢাকাগামী ঈশা খা মেইল কিশোরগঞ্জের কুলিয়ারচরে আটকা পড়ে। ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। ভৈরব স্টেশনের মাস্টার আব্দুল মোতালিব জানান রিলিফ ট্রেন এসে বগি দুটো সরিয়ে নেওয়ার পর ৪টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২১১ ঘ.