২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনির শিকার তিন যুবক কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

নোয়াখালী, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। এর হলেন- বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের সোহেল (১৮) ও ফখরুল ইসলাম (২০) এবং লক্ষ্মীপুর জেলা সদরের চর লামছি গ্রামের ইসমাইল হোসেন (১৮)। শুক্রবার রাত ১০টার দিকে গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয় তারা। বেগমগঞ্জ মডেল থানার ওসি ইব্রাহিম খলিল জানান, শুক্রবার রাতে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় ডাকাত সন্দেহে তিন জনকে আটকের পর স্থানীয় জনতা পিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। থানায় জিজ্ঞাসাবাদের পর ওই তিনজনকে ডাকতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে আনা হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তাদের। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ছুরি ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। গত ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় জন নিহত হয়। তবে এদের মধ্যে একজনকে পুলিশের সহায়তায় পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এর আগে সাভারের আমিনবাজারে একইভাবে নিহত হয় ছয় জন। পরে জানা যায়, তাদের সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২২৫৯ ঘ.