২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

সিলেট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। মঙ্গলবার ভোরে সিলেটের বিয়ানীবাজারের পন্ডিৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন সাংবাদিকদের জানান, রোজা রাখা নিয়ে মঙ্গলবার ভোর রাতে সেহরির সময় স্ত্রী আয়েশা বেগমের (২২) সঙ্গে ঝগড়া হয় এনাম উদ্দিনের (৩২)। এনাম রোজা রাখতেন না বলে স্ত্রী তাকে বকাঝকা করেন। শওকত হোসেন জানান, এর এক পর্যায়ে এনাম গলায় কাপড় পেঁচিয়ে আয়েশাকে হত্যা করে। ভোর ৬টার দিকে থানায় এসে এ কথা স্বীকার করেন এনাম। এসময় তাকে থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, রোজা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর কলহই আয়শা হত্যার কারণ। এনাম এর আগে অস্ত্র মামলায় জেল খেটেছেন। এই দম্পতির ছেলে সাহদাত আবেদিন তাফছির সাংবাদিকদের বলেন, বাবা আমার সামনেই মাকে গলায় কাপড় পেঁচিয়ে মেরে ফেলে। বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক শিবলী জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আয়েশার বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ২০০২ সালে এনাম উদ্দিন উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের আব্দুর নূরের মেয়ে আয়েশা বেগমকে বিয়ে করেন। তাদের দু'টি সন্তান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৫০ ঘ.