২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শাশুড়ি অগ্নিদগ্ধ, পুত্রবধূ গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলায় শাশুড়িকে অগ্নিদগ্ধ করার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 07:43 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নওগাঁ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলায় শাশুড়িকে অগ্নিদগ্ধ করার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাশপুর গ্রামে শনিবার গভীর রাতে বুলবুলি বেগম (৫০) অগ্নিদগ্ধ হন। রোববার সকালে পুত্রবধূ শাপলাকে গ্রেপ্তার করা হয়। মারাত্মক আহত বুলবুলি বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বুলবুলি বেগম জানান, রাত আড়াইটার দিকে সেহেরি রান্নার আগুন নিয়ে শাপলা তার (শাশুড়ি) ঘরে যায়। এরপর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডা. খন্দাকার মহফুজ রহমান জানান, বুলবুলি বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। নওগাঁ সদর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, এই ঘটনায় অগ্নিদগ্ধ বুলবুলি বেগমের স্বামী কবির উদ্দিন বাদী হয়ে থানায় পুত্রবধূ শাপলাকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় শাপলাকে গ্রেপ্তার করা হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৪ ঘ.