ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, "বেসরকারি খাতে এ ছুটি দেওয়া হয় না। এ ছুটি যেন দেওয়া হয়- সে জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো।"
আগামী প্রজন্মের সুস্থতা এবং সুস্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে শিশুদের বুকের দুধ খাওয়াতে সব মা'দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিশুদের মায়ের দুধ খাওয়ানোর জন্য অফিসসহ সব জনসমাগমস্থলে আলাদা স্থান নির্ধারণের তাগিদও দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্ন কার্যালয়সহ পাবলিক প্লেসে মাতৃদুগ্ধ নিশ্চিত করতে একটি 'কর্নার' করতে হবে। মা যেনো ঠিকভাবে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারে। কারণ, মাতৃদুগ্ধ শিশুকে মেধাবী করে। শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে, অবশ্যই তাকে মাতৃদুগ্ধ দিতে হবে।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ' উদ্বোধন করেন শেখ হাসিনা। এবারের বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয়- 'শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, এ কথাটি বলতে হবে সব সময় সবার'।
সন্তানসম্ভবা মা'দের প্রতি যত
bdnews24