২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অবৈধপথে ভারত যাওয়ার চেষ্টা', আটক ৯

অবৈধপথে ভারত যাওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা থেকে নয় নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সাতক্ষীরা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধপথে ভারত যাওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা থেকে নয় নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকালে সীমান্তের বৈকারী বাজার থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ৪১ ব্যাটালিয়নের বৈকারী ক্যাম্পের হাবিলদার নূর মোহাম্মাদ সাংবাদিকদের জানান, আটকরা অবৈধপথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় বৈকারী বাজারে ঘোরাফেরা করছিলো। বিজিবি টহলদলের সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে। আটক হয়েছেন গোপালগঞ্জের মধ্যকান্দি গ্রামের অনন্ত দত্ত (২৬), সাতক্ষীরার আশাশুনির দুর্গাপুর গ্রামের অরুণা সরকার (৫০), হোসেনপুর গ্রামের শিখা ম-ল (২২), করাতখালি গ্রামের হরিপদ ম-ল (৫৪), শ্রীকান্ত সরকার (৫৯), তালবাড়ি গ্রামের কনিকা রানী ম-ল (৩৬), অমল কৃষ্ণ ম-ল (৪৫), বিনয় কৃষ্ণ ম-ল (৩৫) ও অরবিন্দু (৫০)। এরা সবাই চিকিৎসা ও কাজের সন্ধানে ভারত যাওয়ার চেষ্টা কজরছিল বলে বিজিবি সদস্যদের জানিয়েছে, বলেন তিনি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৩ ঘ.