২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

খুলনায় ডাকাতিসহ একাধিক মামলার জামিনপ্রাপ্ত আসামিকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

খুলনা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ডাকাতিসহ একাধিক মামলার জামিনপ্রাপ্ত আসামিকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আলিফ শেখ (২৮) নগরীর দৌলতপুর থানার পাবলা খাঁ পাড়া এলাকার শেখ আয়নাল হকের ছেলে। শনিবার ভোরে নগরীর দৌলতপুরের পাবলা এলাকার সুমন ছাত্রাবাসের গলি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আলিফকে উদ্ধার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফের বুকের বামপাশে এবং গলায় গুলি করে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় আলিফ তাদের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে। ওসি জানান, আলিফ একটি ডাকাতি মামলায় আড়াই বছর কারাগারে থাকার পর গত ১৪ জুলাই জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আলিফের বড় ভাই কালু শেখ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০৪ ঘ.