২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিকাপের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিকাপের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

গোপালগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিকাপের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের মেরী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলীর (৫৫) বাড়ি কোটালীপাড়া উপজেলার কয়খাঁ গ্রামে। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া জানান, হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ আতাহার আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.