ময়মনসিংহ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল টেলিফোন সেটে পর্নোছবি বিক্রির অভিযোগে ময়মনসিংহে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে ১২ জনের প্রত্যেককে দুই মাসের এবং ৬ জনের প্রত্যেককে আড়াই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে জেলে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ র্যাব-৯ এর সহকারী পরিচালক হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব ও পুলিশের একটি দল বৃহস্পতিবার শহরের সি কে ঘোষ সড়কে মোবাইল মার্কেট হারুন টাওয়ারে অভিযান চালিয়ে ১১টি দোকান থেকে পর্ণো ছবির ১১টি হার্ডডিস্ক উদ্ধার করে।
ওই ছবি বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৪৮ ঘ.
bdnews24