২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার প্রতিশ্র"তি

ঈদে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি না নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন লঞ্চ মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি না নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন লঞ্চ মালিকরা। একইসঙ্গে যাত্রীদের টিকেট কেনার দুর্ভোগ কমাতে লঞ্চ মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় এক সপ্তাহের মধ্যে মতিঝিলে টিকেট কাউন্টার খুলবে। প্রাথমিকভাবে ঈদের জন্য এসব টিকেট কাউন্টার খোলা হলেও পরবর্তীতে স্থায়ীভাবে তা থাকবে। আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বৃহস্পতিবার নৌমন্ত্রী শাহজাহান খানের কার্যালয়ে তার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "ঈদের সময় তারা সরকার নির্ধারিত ভাড়াই নেবেন। এর থেকে কেউ বেশি নিলে তাদের এবং টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এজন্য সবাইকে প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল অতিরিক্ত ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, "ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। কেউ বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সর্বশেষ ঘোষিত ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারের জন্য এক টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ওপরে প্রতি কিলোমিটারে এক টাকা ভাড়া নির্ধারিত রয়েছে। তবে যে কোনো ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ১২ টাকা। সদর ঘাটে একমুখী চলাচল ঈদ ও রমজানে সদরঘাটের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে সদরঘাট কলিজিয়েট স্কুল সংলগ্ন ওভার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত সড়ক ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত যানবাহনগুলো একমুখী চলাচল করবে জানান শাজাহান খান। তিনি বলেন, এ সময় সদরঘাট এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ দেওয়া হবে। উচ্ছেদ করা হবে সদরঘাট সড়কের ওপর হকারদেরও। তবে ফুটপাতের ওপর বসা হকারদের উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান তিনি। সভায় নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৮০৭ ঘ.