মৌলভীবাজার, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ মজুদ, ভেজাল পণ্য সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মওলা এ আদাত পরিচালনা করেন। তাকে সহায়তা করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের পুরান বাজার এলাকার মেসার্স শের আলী অ্যান্ড ব্রাদার্সকে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখায় ৫০ হাজার টাকা, নেহাল মসলা ভাঙার মিলকে ভেজাল মসলা রাখায় ১০ হাজার এবং নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদদ্রব্য তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৬ ঘ.
bdnews24