২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আলেম-ওলামাদের সঙ্গে রোজার প্রথম দিনের ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আলেম-ওলামাদের সঙ্গে রোজার প্রথম দিনের ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবণের এই ইফতারের আয়োজন করা হয়। শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সুফিয়া ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন। ইফতারের আগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রথম দিনের এই ইফতারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আলেম-ওলামারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবণের কর্মকর্তা-কর্মচারী, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ তাজুল ইসলাম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৪৮ ঘ.