মুন্সীগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীল নির্যাতনে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তাসলিমা বেগম (৩৫) ওই গ্রামের নাসির উদ্দিনের (৪৩) স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই নাসির পলাতক রয়েছেন।
সোমবার উপজেলার পূরা চর বাউশিয়ায় এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া সাংবাদিকদের জানান, নাসির প্রায়ই যৌতুকের জন্য তসলিমাকে নির্যাতন করতেন। সোমবারও তাকে নির্যাতনের খবর পেয়ে তসলিমাকে তার বাবা-মা টেঙ্গার চরের বাড়িতে নিয়ে যায়।
"পরে হাসপাতালে নেওয়ার পথে তাসলিমা বিকালে মারা যান।"
তাসলিমার বাবা হাসেম সরকার অভিযোগ করেন, তার মেয়েকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩৫১ ঘ.
bdnews24