২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দূর হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বগুড়া, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দূর হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন। বগুড়া মোটর মালিক গ্র"পের সভাপতি আখতারুজ্জামান ডিউক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক বৈঠকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর সোয়া ২টায় ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্ত নেন। এর আগে সকালে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির (আরডিসি) এক বৈঠকে বগুড়ার দুটি বাইপাস দিয়েই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর বগুড়া মালিক সমিতির বাস সিরাজগঞ্জে প্রবেশে বাধাও তুলে নেওয়া হয়। সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়ার দুটি বাইপাস দিয়েই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় দুপুর ২টা থেকে তাদের বাস সিরাজগঞ্জে প্রবেশে বাধা তুলে নেওয়া হয়েছে। "এখন আগের মতোই স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।" যানজট এড়ানোর জন্য গত ২২ জুলাই প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বগুড়া মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়ন এবং রংপুর মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে যান চলাচলের সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরাজগঞ্জের মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়ন এ সিদ্ধান্ত না মেনে বগুড়ার বাস চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বগুড়ার মালিক ও শ্রমিকরা। গত শুক্রবার সিরাজগঞ্জের চান্দাইকোনায়ে বগুড়ার এক বাসচালককে মারধর করা হলে শনিবার থেকে অবরোধ শুরু করে বগুড়ার বাস মালিক ও শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে আলোচনার পর শনিবার রাতে তা তুলে নেওয়া হলেও রোববার বিকেলে আবার ধর্মঘট শুরু হয়। ফলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির (আরডিসি) নেতারা। ওই বৈঠকে বগুড়ার প্রথম বাইপাস সড়ক দিয়ে বাস চলাচলে বাধা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার হুমায়ুন কবীরের উপস্থিতিতে বগুড়া মটর মালিক গ্র"পের সভাপতি আখতারুজ্জামান ডিউক ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায় এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলালসহ মটর ও মালিক সমিতির নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/