২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ-বিএনপির সভা ঘিরে ১৪৪ ধারা মান্দায়

এক স্থানে এক সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নওগাঁর মান্দার একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

নওগাঁ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নওগাঁর মান্দার একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গোয়ালমান্দা ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে। গোয়ালমান্দা ঈদগাহ মাঠে বিকেল ৩টায় নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির কর্মিসভা হওয়ার কথা ছিলো। ওই মাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগও সভার ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ সভাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করেন বলে মান্দা থানার ওসি শাহাবুদ্দীন আহমেদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.