ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের রাজধানী অসলোয় সন্ত্রাসী হামলাকে 'কাপুরুষোচিত' অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অসলোয় জোড়া হামলায় প্রাণহানীতে গভীর শোক প্রকাশ করেন।
শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণ এবং একটি দ্বীপে গুলিবর্ষণের পর এখন পর্যন্ত মোট ৯১ জনের লাশ উদ্ধার হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস কোনো একটি দেশের সমস্যা নয়। সন্ত্রাস একটি আন্তর্জাতিক সমস্যা।
সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবানও জানিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের শনিবার এ কথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭২০ ঘ.
bdnews24