২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কষ্টিপাথর মূর্তি উদ্ধার, আটক ১

গাজীপুরে বুধবার রাতে ১২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাজীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বুধবার রাতে ১২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি পাচারের অভিযোগে পুলিশ মো. আলামিন (৩৫) নামে একজনকে আটক করেছে। মূর্তিসহ তাকে জয়দেবপুর থানা হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মো. আবুল হোসেন জানান, রাত পৌনে ১০টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় বাস থেকে নেমে বস্তায় করে মূর্তিটি নিয়ে যাওয়ার সময় আলামিনকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে। তিনি আরো জানান, বিঞ্চু মূর্তিটির ওজন ১২৭ কেজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.