২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রলার থেকে পাইপগান, রামদা উদ্ধার

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি ট্রলার থেকে একটি পাইপগান ও ৫টি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ভোলা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি ট্রলার থেকে একটি পাইপগান ও ৫টি রাম দা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এই অস্ত্র উদ্ধার হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ট্রলারটি আটক করেছে। এটি কোন জলদস্যু দলের বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ভোলা থানার ওসি মোবাশ্বের আলী জানান, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চাডার মাথার ভোলা-লক্ষীপুর ফেরিঘাট এলাকায় লোকজন নদীতে নোঙর করা অবস্থায় ইঞ্জিন চালিত একটি ট্রলার দেখতে পায়। তাদের সন্দেহ হওয়ায় তারা এ বিষয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রলারে তল্লাশি চালিয়ে পাইপগান ও রাম দা উদ্ধার করে। ওসি জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৩ ঘ.