২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬শ' ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে শাহ ওয়ালী উল্লাহ আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনের নাম মো. সোহেল (৩০) ও নজরুল ইসলাম (২৫)। প্রাথমিক জিজ্ঞাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/কেএমএস/২১২৫ ঘ.