২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমচন্দ্রের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে: দীপু মনি

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর 'পূর্ণাঙ্গ তদন্ত' হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর 'পূর্ণাঙ্গ তদন্ত' হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সোমবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "আমরা তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি।" পররাষ্ট্র ও জনপ্রশান মন্ত্রণালয়সহ হিসাব নিরীক্ষা বিভাগের কর্মকর্তার বিষয়টি তদন্ত করে দেখছেন জানিয়ে তিনি বলেন, "আমাদের কাজের একটি প্রক্রিয়া আছে। যখন আমরা কোনো অভিযোগ পাই, নিয়ম অনুযায়ী তার তদন্ত হয়।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে নেপালের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নিমচন্দ্র। কিন্তু গত দুই বছরে নারী কেলেঙ্কারি, স্কলারশিপ দিতে ঘুষ, অন্য দেশের পতাকা নিয়ে গাড়িতে ভ্রমণের মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর মধ্যে কিছু বিষয়ে তদন্তও করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক হিসেবে নিমচন্দ্র ভৌমিকের অপেশাদার আচরণ নেপালে দেশের ভাবমূর্তি ক্ষুণ