২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিমলের শাস্তি দাবিতে মানববন্ধন

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নির্যাতনকারী শিক্ষক পরিমল জয়ধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নির্যাতনকারী শিক্ষক পরিমল জয়ধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘণ্টার এই মানবন্ধন হয়। এই কর্মসূচিতে ভিকারুননিসায় কয়েকজন ছাত্রী ও অভিভাবরকরাও অংশ নেন। তাদের হাতে ছিলো নির্যাতনকারী শিক্ষকসহ তাকে আশ্রয়দানকারী শিক্ষকদের বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড। সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এই কর্মসূচিতে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, আবেদ রাজা, মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ নেতা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভিকারুননিসা নুনের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ওই স্কুলের শিক্ষক পরিমল জয়ধর বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা। বাবার নাম ক্ষিতিশ জয়ধর। এ মামলায় পরিমল ও ওই ছাত্রী জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৮ ঘ.