মুন্সীগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় দাঁও মারার কথা ভেবে একটি অটোরিকশা থামিয়ে ধরা পড়েছে চার ছিনতাইকারী। কারণ ওই অটো রিকশাটির আরোহীরা ছিলেন পুলিশ সদস্য।
মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাউসার (২৫), শ্যামল (২৭), শাকিল (২২) ও ইমন বাবু (২৫)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই চার যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশবাহী একটি অটোরিকশা থামায়। তখন আরোহী পুলিশ সদস্যরা তাদের আটক করে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬০৬ ঘ.
bdnews24