২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দলের নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

চার দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জোটপ্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জোটপ্রধান খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি জানান, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মহানগর সভাপতি রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন ও খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৫৫ ঘ.