২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়িতে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়িতে নিজ বাসায় ফাঁসি দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়িতে নিজ বাসায় ফাঁসি দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ভাবির ওপর রাগ করে বিলকিস আকতার শান্তা (১৫) নামে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে। শান্তা কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো। শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেগুনবাড়ির ২৭ নম্বর সিদ্দিক মাস্টারের গলির বাসায় বৃহস্পতিবার বিলকিস আত্মহত্যা করে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে শামসুল বলেন, ভাবির ওপর রাগ করে শান্তা গলায় ফাঁস দেয়। পরে বাসার লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান শান্তা বেঁচে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৯০৬ ঘ.