মাদারীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাদারীপুর সদর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে আপাশী গ্রামে একটি খালে তিশা আক্তার (৩) নামের শিশুটির লাশ পাওয়া যায়। মঙ্গলবার বিকালে সে নিখোঁজ হয়েছিল।
স্থানীয় তামিমুর রহমান বলেন, তিশা রাজৈর উপজেলার মাচ্চর গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। মায়ের সঙ্গে চারদিন আগে নানা বাড়ি বেড়াতে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24