২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ যাদুঘর

টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ যাদুঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

টাঙ্গাইল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ যাদুঘর। রোববার বিকেলে জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ ব্যক্তিগত উদ্যোগে এই যাদুঘর প্রতিষ্ঠা করেছেন। এখানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সামগ্রী, পত্রিকা ও ছবি স্থান পেয়েছে। ডা. সাঈদা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সাহিদুর রহমান খান মুক্তি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও লেখক জুলফিকার হায়দার। এই যাদুঘরের নাম রাখা হয়েছে আনোয়ারুল আলম শহীদের নামানুসারে 'শহীদ মুক্তিযুদ্ধ যাদুঘর'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৬ ঘ.