মৌলভীবাজার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলা সদরের হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় নিহত হন রানা আহমেদ (২৭)। তিনি উপজেলার ভুজপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় টাইলস বসানোর সময় রানা পা ফসকে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জাহাঙ্গীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24