ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ছাত্রদল ঢাবি শাখার জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক ওবায়দুল হক নাসিরকে শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
ডিবির উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরার একটি বাসা থেকে নাসিরকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগের হরতালের গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।
তাকে রোববার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২৫৭ ঘ.
bdnews24