২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বস্তাভর্তি ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি বস্তায় ১৯টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

মুন্সীগঞ্জ, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি বস্তায় ১৯টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার বিকালে মাকাহাটির ঈদগা মাঠের পাশে একটি পরিত্যক্ত স্থানে এগুলো পাওয়া যায়। রাতে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১১ এর কমান্ডার লুৎফর রহমান জানান, বস্তায় ভরা ককটেলগুলো ছিল মাঝারি আকারের। ঢাকা থেকে করপোরাল এটি ইউনুসের নেতৃত্বে আট সদস্যের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২০০ ঘ.