২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে আটক ৭

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে রাজধানীতে সাতজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী প্রচারণার অভিযোগে রাজধানীতে সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো.আলমগীর হোসেন (৫৩), মো. নূরে আলম সিদ্দিকী (৫৩), ইসমাইল (২৯), সিরাজুল ইসলাম (২২), তাজুল ইসলাম (৩৫), ওবাইদুল্লাহ (২৩) ও রুস্তুম অলী (২৩)। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে পুরান ঢাকার ২৭/১ আওলাদ হোসেন লেনের একটি স্কুলভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশের লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মডেল প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা দুশর বেশি। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াতে ইসলামীর ছত্রচ্ছায়ায় সরকারবিরোধী বিভিন্ন প্রচারপত্র, সিডি, ক্যাসেট, পোস্টার বিতরণ করা হয়ে থাকে। "ওই ভবন থেকে বিভিন্ন ধরনের সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়।" কোতয়ালী থানার ওসি মো. সালাউদ্দিন খান জানান, ওই বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আটক আলমগীর হোসেন স্কুলটির প্রধান শিক্ষক এবং জামায়াতের সদস্য বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন উপ-কমিশনার কামরুজ্জামান। তিনি জানান, ওখানে গিয়ে পুলিশ দু'টি পতাকা দেখতে পায়। একটি বাংলাদেশি পতাকা যা টেবিল মোছার কাজে ব্যবহার করা হয়। অন্যটি আরবি লেখা ও চাঁদতারা খচিত একটি পতাকা যেটি তারা যত