বাগেরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সদর ইউনিয়নের টেংরাখারী গ্রামে শুক্রবার বিকালে এ সংঘর্ষ হয়।
আহতদের কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারো সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন মধ্যপাড়ার সুমন শেখ (২৫), বক্কর শেখ (২৬), রিপন শেখ (২২), আজিম শেখ (২৫) ও নূপু আরা বেগম (২৪), হাজরাপাড়ার হাফেজ শিকদার (৪০), সজল শিকদার (২৫), জাহিদ শিকদার (৪০), মিনারা বগম (২৫), ইনছান শিকদার (৪০), রেবা বেগম (৩৪), ছামিরা বেগম (৩২) ও হাবিব শিকদার (৫২)।
কচুয়া থানার ওসি আ.ন.ম. খায়রুল আনাম জানান, কিছুদিন আগে টেংরাখালী গ্রামের মধ্যপাড়ার ক্যাবল (ডিশ লাইন) ব্যবসায়ী মাহফুজ শেখের সঙ্গে ডিশ লাইনের সংযোগ দেওয়া নিয়ে হাজরাপাড়া এলাকার কয়েকজনের সাথে বিরোধ হয়।
এর জেরে দুপুরে হাজরাপাড়ায় মাহফুজ নামের একজনকে মারধর করে। বিকালে মাহফুজের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হাজরাপাড়ায় হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৪ ঘ.
bdnews24