২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর কক্ষ থেকে আসামি গ্রেপ্তারের প্রতিবাদ

সাতক্ষীরায় একজন আইনজীবীর কক্ষ থেকে আসামি গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

সাতক্ষীরা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় একজন আইনজীবীর কক্ষ থেকে আসামি গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বুধবার দুটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সমিতি ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সদস্য আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, সোমবার রাত ন'টার দিকে শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক হত্যা মামলার আসামি আইনগত পরামশের্র জন্য তার চেম্বারে আসেন। এ সময় আকস্মিক সাতক্ষীরার সিআইডি কর্মকর্তা (পরিদর্শক) মো. আমির হোসেন সহযোগীদের নিয়ে তার চেম্বারে প্রবেশ করেন এবং অশোভন আচারণ করে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যান। কোনো মামলার আসামি আইনজীর কাছে পরামর্শের জন্য গেলে তার চেম্বার থেকে আসামি গ্রেপ্তার করা আইনের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্দুর রহিম, এসএম হায়দার আলী, সৈয়দ ইফতেখার আলী, স ম সালাউদ্দিন, ইউনুস আলী প্রমুখ আইনজীবী। এ ব্যাপারে সাতক্ষীরা সিআইডি পরিদর্শক আমির হোসেন বলেন, আসামি নজরুল ইসলামকে তারা সোমবার রাতে শহরের কামালনগরের একটি রাস্তার গলি থেকে গ্রেপ্তার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৪৬ ঘ.