২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ, আহত ১০

বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কারখানায় মিছিল ও ভাংচুর করলে কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকায় সিকোটেক্স অ্যান্ড ফেব্রিক্স লিমিটোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছন- শারমিন আক্তার, হৃদয় হোসেন, আরমান আলী, সালমা আক্তার, আব্দুল মান্নান, রানা, রুবেল ও কবির। বাকিদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ওই কারখানায় শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজে এসে তারা জানতে পারে বেতন ১২ জুলাই দেওয়া হবে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। কাজে যোগ না দিয়ে তারা কারখানার ভিতর বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কারখানার দরজা-জানালার গ্ল