ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা মঙ্গলবার ক্যাম্পাসের বাইরে সড়ক অবরোধ করেছে। এ সময় তিনটি গাড়ি ভাংচুর করা হয়।
এদিকে অবরোধ ও ভাংচুরের প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে কয়েকদফা সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়। এর প্রতিবাদে এই সড়ক অবরোধ করা হয় বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসগামী একটি বাস এগারমাইলে পৌঁছলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেটি আটকে রাখে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় খুলনা-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধ চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা এগারমাইলে বিশ্ববিদ্যালয়ের একটি এবং ঝিনাইদহের গাড়াগঞ্জ ও চড়
bdnews24