২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোটও

বিএনপি ও জামায়াতে ইসলামীর পর বুধ এবং বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর পর বুধ এবং বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট। রোববার বিকেলে রাজধানীর লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরার সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ''আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের' পরিবর্তে সংবিধানে ধর্মনিরক্ষেতা প্রতিস্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আগামী ৬ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত লাগাতার ৪৮ ঘণ্টা সারা দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করা হবে।" সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মো. আবদুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যব প্রমুখ। আগের দিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করে চারদলীয় জোট। সে অনুযায়ী ইসলামী ঐক্যজোট কর্মসূচি ঘোষণা করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল