২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৯ জনের যাবজ্জীবন

মোহাম্মদ আলী বেপারী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে নয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চাঁদপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ আলী বেপারী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে নয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির আলী এ রায় দেন। রায়ে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- জয়নাল বেপারী, লোকমান বেপারী, রেজ্জাক বেপারী, সিরাজ বেপারী, মান্নান বেপারী, সৈয়দ আলী বেপারী, সামসুল বেপারী, মোখলেছুর রহমান বেপারী এবং ওসমান আলী বেপারী। এদের মধ্যে শামসুল বেপারী পলাতক। বাকিরা কারাগারে। মামলায় জানা যায়, ২০০০ সালের ২৯ ফেব্র"য়ারি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও ইউনিয়নে পূর্ব শত্র"তার জের ধরে মোহাম্মদ আলী বেপারীকে হত্যা করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন ১০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় ২০০০ সালের ১ মার্চ মামলা করেন। অভিযুক্তদের মধ্যে মামলার কার্যক্রম চলাকালীন সময়ে অন্য আসামি তৈয়ব আলীর মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার উপ-পরিদশৃক (এসআই) মো. শফিকুল ইসলাম তদন্ত শেষে ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫৪ ঘ.