২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল, সবই ভুল...

অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি ভারতবিরোধী- মনমোহন সিংয়ের এই বক্তব্য 'অফ দা রেকর্ড' ছিল উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি তার মূল্যায়নধর্মী কোনো বক্তব্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নয়া দিল্লি, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি ভারতবিরোধী- মনমোহন সিংয়ের এই বক্তব্য 'অফ দা রেকর্ড' ছিল উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি তার মূল্যায়নধর্মী কোনো বক্তব্য নয়। শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারত গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকারের স্থিতিশীল অবস্থানের প্রশংসাই করে আসছে। বুধবার নয়া দিল্লিতে ভারতের পাঁচটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রী ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। শুক্রবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্করণে 'প্রাইম মিনিস্টারস কমেন্ট অন বাংলাদেশ রেইজেস আইব্রোস' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাবেক কূটনীতিবিদদের অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে একমত নন। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি হিন্দুকে বলেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না। একই ধরনের প্রতিক্রিয়া বিবিসিকে জানান সাবেক হাইকমিশনার দেব মুখার্জিও। এরপর শনিবার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আলোচনার সেই লিখিত রূপ সংশোধিত আকারে প্রকাশ করা হয়। তাতে বাংলাদেশ সম্পর্কে মনমোহনের কোনো বক্তব্যই রাখা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "দিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর (মনমোহন) কিছু অব দ্য রেকর্ড মন্তব্যে আমাদের দৃষ্টি আর্কষণ হয়েছে। এ ক্ষেত্রে এটা পরিষ্কার করা দরকার যে, প্রধানমন্ত্রীর ওই মন্তব্য কোনোভাবেই (বাংলাদেশ সম্পর্কে) তার মূল্যায়ন নয়।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ ওই বিবৃতিতে বলেছেন, "বাংলাদেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রী (মনমোহন), তার সরকার এবং ভারতের জনগণের সর্ব্বোচ্চ ভালোবাসা রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সরকার সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।" সা