২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক

চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে প্রাণহানির ঘটনায় পৃথক বার্তায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে প্রাণহানির ঘটনায় পৃথক বার্তায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। প্রবল বর্ষণে শুক্রবার ভোরে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১৪ জনের মৃত্যু হয়। শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। জিল্লুর রহমান দ্রুত উদ্ধার অভিযান চালানো এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য সংশিশ্লষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন। পৃথক এক শোকবার্তায় চট্টগ্রামের বাটালি হিলে পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী উদ্ধার তৎপরতা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম চালানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সংশিশ্লষ্টদের নির্দেশ দেন। শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক বার্তায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক রহুল কবির বিজভী জানান, শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন পাহাড় ধসের ঘটনায় নিহতদের আত্মর মাগফেরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাহাড় ধসে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিও জানান খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এইচএ/২৩৪২ ঘ.