সুনামগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ পাওয়া গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই নদী থেকে ইব্রাহিম মিয়া (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ইব্রাহিম যাদুকাটা নদীর ফেরিঘাটের ইজারাদার ছিলেন। তিনি উপজেলার লাউড়েরগড় গ্রামের বাসিন্দা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিখোঁজদের উদ্ধারে বর্ডার গার্ড বাংলাদেশ, ডুবুরি দল, স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী তৎপরতা চালাচ্ছে।
রোববার রাতে যাদুকাটা নদীতে ইঞ্জিন চালিত ফেরিনৌকা ডুবে ১১ যাত্রী নিখোঁজ হয়।
এদের মধ্যে রোববার রাতেই বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24