২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্র্টের অবকাশকালীন বেঞ্চে পরিবর্তন

আগামী ৩ জুলাই থেকে ৭ জুলাই বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩ জুলাই থেকে ৭ জুলাই বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। রোববার বিকালে প্রধান বিচারপতি একটি দ্বৈত বেঞ্চ পুনর্গঠনের পাশাপাশি দুটি দ্বৈত এবং একটি একক বেঞ্চ বাড়িয়েছেন। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বিচারপতি আফজাল হোসেন আহমেদ এবং বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি মো. আবু তারিক এবং বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. শওকত হোসেন দ্বৈত বেঞ্চে বসবেন। একক বেঞ্চে বসবেন বিচারপতি মো. আতাউর রহমান খান। ২০০২ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল শুনানির জন্য এ সব বেঞ্চ গঠন করা হয়। ২৬ জুন থেকে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছে। চলবে ৭ জুলাই পর্যন্ত। ৮ ও ৯ জুলাই সপ্তাহিক বন্ধ থাকায় আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে ১০ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৩৬ ঘ.