২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা গৃহকর্মীর'

রাজধানীর এক বাসার গৃহকর্মী তিন বছরের কন্যাসন্তানকে হত্যা এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে গৃহকর্তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:47 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এক বাসার গৃহকর্মী তিন বছরের কন্যাসন্তানকে হত্যা এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে গৃহকর্তার পরিবার। গুলশানের ১২১ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় গৃহপরিচারিকা হামিদা বেগম (২৭) ও তার তিন বছর বয়সী মেয়েকে উদ্ধার করে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। হামিদাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের বিছানায় তিনি 'আমি কী করলাম', "কেন এ কাজ করলাম', 'আমার রশি কই' এ ধরনের অসংলগ্ন কথা বলছেন। কাস্টমস কর্মকর্তা শাহজাহান কবীরের কন্যা ডা. ফাতেমা মীম ঢাকা মেডিক্যালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাড়ির গৃহপরিচারিকা হামিদা প্রায় পাঁচ মাস ধরে তার একটি সাড়ে তিন বছর বয়সের কন্যা সন্তান সুরাইয়াকে নিয়ে তাদের বাসায় ছিল। ফাতেমা তাদের ওই হাসপাতালে নিয়ে যান। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামিদা শিশুটিকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডা, ফাতেমা বাদি হয়ে মামলা করবেন। মীম বলেন, কিছুদিন আগে তারা বাবা কাস্টমস কর্মকর্তা শাহজাহান কবীর তার মাকে নিয়ে কানাডা গেছেন। বাসায় তিনি গৃহপরিচারিকাকে নিয়ে থাকেন। দুপুর সাড়ে ৩টার দিকে তিনি কর্মস্থল বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জানিয়ে মীম বলেন, রাত ৮টায় বাসায় ফিরে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি মেঝেতে হামিদা এবং শিশু সুরাইয়া পড়ে রয়েছে। ওড়নার একটি অংশ শিশুর এবং অপর অংশ হামিদার গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। "এ সময় আশপাশের লোকজনের সহায়তায় প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত বলে জানায়।" বাইরে যাওয়ার সময় বাসা তালা বন্ধ করে গিয়েছিলেন বলে জানান ডা. ফাতেমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/০০৪০ ঘ.