গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মো. আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমিনুল মারা যায় বলে জিআরপি (ঢাকার কমলাপুরস্থ) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মজুমদার জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার বিকালে গাজীপুরের শ্রীপুর স্টেশন এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে গুরুতর আহত হন আমিনুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে আমিনুল মারা যায়।
আমিনুল গাজীপুরের জয়দেবপুর এলাকার জহির উদ্দিনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২৫০ ঘ.
bdnews24