২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে যুবকের লাশ

মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খণ্ড এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

মাদারীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খণ্ড এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মো. মহসিন খলিফা (২২)। তিনি বজলুখলিফাকান্দি গ্রামের দবির খলিফার ছেলে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে শিবচর থানার উপপরিদর্শক মোহাম্মদ হাসান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের মোটা একটি বাঁশ গাছের সঙ্গে রশি দিয়ে ঝোলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা, না হত্যাকাণ্ড তার তদন্ত করছে পুলিশ। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েচে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.