সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে মালবাহী ট্রাকের ধাক্কায় এক পিকআপভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার চালকের মৃত্যু হয়েছে। আহত হন ভ্যানটির দুই যাত্রী।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুরুয়ায় এ দুর্ঘটনায় নিহত রমিজ আলী (৩০) গোলাপগঞ্জ উপজেলার রণকেলি গ্রামের প্রয়াত ইছন আলীর ছেলে।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে সিলেট থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রমিজ আলীর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২০০২ ঘ.
bdnews24