২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন হিযবুতকর্মী গ্রেপ্তার

সিলেটে মসজিদের সামনে সাংগঠনকি প্রচার চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মসজিদের সামনে সাংগঠনকি প্রচার চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর হিযবুত তাহরীর সদস্যরা শাহী ঈদগাহ জামে মসজিদ থেকে বের হয়ে হ্যান্ডমাইকে সাংগঠনিক প্রচার চালানোর অভিযোগে ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক কিছু প্রচারপত্র ও হ্যান্ডমাইক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মদনমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র জুম্মান হোসেন চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুজ্জামান ইমরান ও সিলেট ইসলামী ব্যাংক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র মাহির উদ্দিন চৌধুরী। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৬ অগাস্ট জম্মানকে গ্রেপ্তার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৮৫৯ ঘ.